জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছেন নবগঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনসহ জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক। তাঁর আদর্শকে ধারণ করে জনগণের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সারাজীবন নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক আদর্শ ও ত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে পাহাড়ের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ চেষ্টা করবে।
এ সময় নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।


