নাইক্ষ্যংছড়ি সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে নিহত ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের ল্যান্ডমাইন বিস্ফোরণে সাইফুল ইসলাম (২৮) নামে এক বাংলাদেশি কাঠুরের দুই পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।

আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার দোছড়ি ইউনিয়নের পাইনছড়ি ৫২ পিলার এলাকার শূন্যরেখায় এ ঘটনা ঘটে। দুর্গম পাহাড়ি এলাকা থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরের নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম দোছড়ি ইউনিয়নের পাইনছড়ির সাবের আহমদের ছেলে।

NewsDetails_03

স্থানীয় সূত্র জানায়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি ওই পয়েন্টে গোপনে ল্যান্ডমাইন পুঁতে রেখেছিল। সেখানে সাইফুলসহ ৬ জন কাঠুরে কাঠ কাটতে যান, এসময় এই ঘটনা ঘটে।

নিহতের ভাই আজিজ জানান, সাইফুলের দুই সন্তান রয়েছে এবং তারা স্কুলে পড়ে। বাঁশ ও গাছ কেটে তিনি জীবিকা নির্বাহ করতেন।

আরও পড়ুন