সাচিংপ্রু জেরী পার্বত্য মন্ত্রীর দায়িত্ব পাওয়ায় যুবদলের উদ্যোগে রোয়াংছড়িতে মিষ্টি বিতরণ
বান্দরবানের সাংসদ সদস্য সাচিংপ্রু জেরী এমপিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করায় কৃতজ্ঞতা জানিয়ে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে রোয়াংছড়ি উপজেলা যুবদল উদ্যোগে রোয়াংছড়ি বাজারস্থ মাল্টিপারপাস মিলনায়তনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠান আয়োজন করা হয়।
আজ সোমবার (২৬ আগস্ট ২০২৬) রোয়াংছড়ি উপজেলা যুবদল আহ্বায়ক লুপ্রুমং মারমা বলেন, আজকের দিনটি আনন্দময় ও গর্বের দিন, তিন পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন অবকাঠামো নির্মাণ বাস্তবায়নের মন্ত্রী সকল জাতির, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জন্য কাজ করবে।

তিনি আরো বলেন, একটি গাছ রোপণ মানে শুধু একটি চারা মাটিতে লাগানো নয়, বরং আগামী দিনের জন্য অক্সিজেন, ছায়া ও জীববৈচিত্রে ও নিরাপদ ভবিষ্যৎ তৈরি করা। আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, গাছের পরিচর্চা করি এবং অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত হবে। সকলের সম্মিলিত উদ্যোগে সুন্দর ও পরিবেশবান্ধব সমাজ গড়ে উঠবে।
রোয়াংছড়ি উপজেলা মহিলা দলের সাবেক সহ-সভানেত্রী প্রুহ্লাচিং মারমা, মহিলা দলের সদস্য শৈয়ই মারমা, যুবদলের যুগ্ম-আহ্বায়ক মংক্যওয়াই মারমা, যুবদলের সদস্য হাইনু মং মারমা চারা বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।


