তায়কোয়ানডো খেলোয়াড়দের পাশে ক্রীড়া সংগঠক আজহারুল ইসলাম বাবুল

বান্দরবানের তায়কোয়ানডো খেলোয়াড়দের মান উন্নয়ন এবং নতুন নতুন কৌশল ও নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বান্দরবানের ক্রীড়া সংগঠক এবং ত্রিপল এ এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী আজহারুল ইসলাম বাবুল তায়কোয়ানডো খোলোয়াড়দের বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করেছে।

আজ শনিবার (৪ জুলাই) বিকেলে বান্দরবানের স্পোটর্স ভবনের তায়কোয়ানডো প্রশিক্ষণ কক্ষে প্রশিক্ষনার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বান্দরবান তায়কোয়ানডো ক্লাব এর আহবায়ক উসিং মং মার্মা (সিং থোয়াই) এবং জেলা কোচ মং সিং মাং এর হাতে তুলে দেন আজহারুল ইসলাম বাবুল।

এসময় আজহারুল ইসলাম বাবুল বলেন, আমাদের বান্দরবানের তায়কোয়ানডো খেলোয়াড়দের অনেক দক্ষতা রয়েছে, আর তাদের যদি সঠিকভাবে প্রশিক্ষন ও বিভিন্ন ক্রীড়া সামগ্রীর পর্যাপ্ত যোগান দেয়া হয় তবে এই খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বান্দরবানের জন্য অনেক সাফল্য বয়ে নিয়ে আসবে।

NewsDetails_03

এসময় বান্দরবান তায়কোয়ানডো ক্লাব এর আহবায়ক উসিং মং মার্মা (সিং থোয়াই) সমাজের বিত্তবানদের এই ধরণের কার্যক্রমে এগিয়ে আসার আহবান জানান এবং শিশু বয়স থেকে প্রতিটি শিশুকে তায়কোয়ানডো প্রশিক্ষণ গ্রহণ করে দক্ষতা অর্জনের আহবান জানান।

বান্দরবানের ক্রীড়া সংগঠক ও ত্রিপল এ এন্টারপ্রাইজ এর স্বতাধিকারী আজহারুল ইসলাম বাবুল এর সহধর্মীনি পারভীন আক্তার, বান্দরবানের তায়কোয়ানডো খেলোয়াড়দের ও তাদের অভিভাবক এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

আজহারুল ইসলাম বাবুল এর ব্যক্তিগত অর্থায়ন থেকে এমন মহতী উদ্যোগকে স্বাগত জানিয়েছে খেলোয়াড় ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

আরও পড়ুন