থানচিতে হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রচার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোট এর পক্ষে ভোট প্রদানের গণসচেতনতা বৃদ্ধিতে গণসংহতি আন্দোলন থানচি উপজেলা শাখার নেতাকর্মীরা মাঠে নেমেছে।
আজ রবিবার ১ ফেব্রুয়ারী সকাল থেকেই বান্দরবানের থানচি উপজেলা সদরসহ ৪টি ইউনিয়নের দুই শতাধিক পাহাড়ে গ্রামে প্রত্যন্ত পাহাড়ি জনপদে একটানা প্রচারণা চালিয়ে যাচ্ছেন তারা।
প্রথম দিনের পৃথক পৃথক ভাবে গণসংহতি আন্দোলন উপজেলা শাখা কমিটি সাংগঠনিক সম্পাদক উসাইশে মারমা, অর্থ ও দপ্তর সম্পাদক উথোয়াই ওয়াং মারমা নেতৃত্বে এ সময় গণসংহতি আন্দোলনের ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ ইউলিয়াম বম, ছাই অং মারমা, রাফেয়েল ত্রিপুরা, লাল রিন সান বম,হানি বম, জেসপার বম, রৌলিয়ান বম, মোহাম্মদ কালাম, উক্যচিং মারমা, হ্লাচিং থোয়াই মারমা, উক্যছাই মারমা, উইলিয়াম বমসহ অনেকে অংশ নিয়েছে।

হাট-বাজার, পাহাড়ি গ্রাম, হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও ব্যবসা প্রতিষ্ঠানে সাধারণ জনগণের হাতে হাতে লিফলেট বিতরণ করে ভোটাধিকার ও গণতন্ত্রের পক্ষে অবস্থান তুলে ধরছেন আন্দোলনের নেতারা। এই কর্মসূচিতে পাহাড়ি নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন, যা এলাকায় স্পষ্ট গণজাগরণের ইঙ্গিত দিচ্ছে।
গণসংহতি আন্দোলনের অর্থ ও দপ্তর সম্পাদক উথোয়াই ওয়াং মারমা বলেন, “জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোটের বিকল্প নেই। ভোটকে বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে আমরা রাজপথে আছি।
টানা প্রচার, রাতদিন নিরলস পরিশ্রম ও মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতায় নেতাকর্মীরা কার্যত নির্ঘুম রাত কাটাচ্ছেন। তবুও আন্দোলনের গতি থামছে না বলে জানান তারা।
সাংগঠনিক সম্পাদক উসাইশে মারমা বলেন, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রচার অভিযান অব্যাহত থাকবে এবং ভোটের দিন পর্যন্ত জনগণকে সচেতন করতে তারা শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে থাকবেন।



