থানচি থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ
প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকির কারণে পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথে চলাচল আগামী ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
আজ শনিবার (২৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়, বান্দরবান (পর্যটন সেল) অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান এ তথ্য নিশ্চিৎ করেন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়া ও সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনীয় নৌযাত্রা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,গত শুক্রবার থানচি উপজেলার বড় পাথর এলাকায় নৌকা ডুবে ময়মনসিংহ জেলার মাসকান্দা গ্রামের বাসিন্দা জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নামে এক পর্যটক নিখোঁজ হয়, এখনো তার সন্ধান মেলেনি।


