নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

“ আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে আদিবাসী সমাজের সৃজনশীল শক্তি প্রয়োগ করা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস।

রবিবার (০৯ আগস্ট) সকালে বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির আয়োজনে রাজার মাঠ থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রাজার মাঠে এসে শেষ হয়। পরে আয়োজন করা হয় এক আলোচনা সভা।

NewsDetails_03

এসময় আলোচনা সভায় বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা কমিটির সভাপতি ডা.মং উষাথোয়াই এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং।

এসময় পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইচ প্রু মাষ্টার, আদিবাসী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব উছোমং মারমাসহ বান্দরবান আদিবাসী দিবস উদযাপন কমিটির বিভিন্ন নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।

এসময় চাকমা, মারমা, ত্রিপুরা, বম, লুসাই, খেয়াং, খুমীসহ ১১টি আদিবাসী জনগোষ্ঠির নারী ও পুরুষেরা বর্নিল সাজে সেজে এই আয়োজনে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা সরকারকে দ্রæত সময়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস এর দ্রæত বাস্তবায়ন এবং আদিবাসীদের জীবন ও সং¯ৃ‹তির ধারা উন্নয়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আরও পড়ুন