
জেলা বিএনপি সহ-সভাপতি আলহাজ আব্দুল মাবুদ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জাবেদ রেজা,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, পৌর বিএনপি নুরুল ইসলামসহ ছাত্রদল,যুবদল,সেচ্ছাসেবক দল,তাঁতী দল,মহিলা দল ও পৌর বিএনপির ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন,সারাদেশে যেভাবে দ্রব্যমূল্যর দাম বেড়েছে যা সাধারণ মানুষের চাহিদা পূরণের নাগালে বাইরে চলে গেছে। বর্তমানে চালের কেজি ২০টাকা থেকে ৫০টাকা, পেঁয়াজের কেজি ৪০টাকা থেকে ৯৫টাকা,সয়বিন তেল ৬০টাকা থেকে ১২০টাকা,ছোলা ৪০টাকা থেকে ৯০টাকা হয়েছে।তাই অবিলম্বে তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।

বান্দরবান জেলা বিএনপির অপর গ্রুপ আজ বিকেলে জেলা শহরের চৌধুরী মার্কেটস্থ সামনে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সমাবেশ করেছে। এসময় উপস্থিত ছিলেন,মুজিবুর রশিদ, নজরুল ইসলাম,জাহাঙ্গির আলম,ছাত্রদল নেতা আলোসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।



