বান্দরবানের পর্যটনসহ বিভিন্ন উন্নয়নে জেলা প্রশাসন কাজ করবে : জেলা প্রশাসক সানিউল ফেরদৌস

বান্দরবানের নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বলেছেন, পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়ন তরান্বিত করা হবে। একটি পর্যটন জেলা হিসেবে এই জেলাকে আরো আধুনিকায়ন করা হবে আর সর্বক্ষেত্রে উন্নয়নে জেলা প্রশাসন অগ্রণী ভূমিকা রাখবে।

আজ রবিবার (৫ এপ্রিল) দুপুরে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবানে যোগদানকৃত নবাগত জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস এমন মন্তব্য করেন।

NewsDetails_03

এসময় তিনি সাংবাদিকদের কাছ থেকে বান্দরবানের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শুনেন এবং বান্দরবানের উন্নয়নে সকলকে একসাথে কাজ করে যাওয়ায় আহবান জানান। একজন প্রশাসক হিসেবে নয় বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সকলের সকল ভালো কাজে তাকে পাওয়া যাবে এমন মন্তব্য করে জেলা প্রশাসক বলেন, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বান্দরবানকে আরো এগিয়ে নেওয়া সম্ভব। এসময় তিনি বান্দরবানের বিশুদ্ধ পানির সমস্যা সমাধান এবং শহরের যানযট নিরসনসহ স্বাস্থ্যখাতের উন্নয়নে দ্রæত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস ও প্রদান করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল মো. আশফাক, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির সহ জেলার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন