বান্দরবানে উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় অধ্যায়নরত শিক্ষার্থীদের বান্দরবানে উচ্চ শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ রবিবার (৩০ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার আয়োজনে পৌরসভার সভাকক্ষে এই উচ্চ শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো.ফয়জুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার প্রশাসক এস,এম,মনজুরুল হক শিক্ষার্থীদের হাতে উচ্চ শিক্ষা বৃত্তির চেক তুলে দেন।

এসময় জেলা শিক্ষা কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, মহিলা বিষয়ক অধিদফতরের উপ পরিচালক সুপন চাকমা, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ নুরুল আমিন চৌধুরী আরমান, প্রশাসনিক কর্মকর্তা করুনা কান্তি বড়ুয়া, কর পরিদর্শক লিটন কান্তি সরকারসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বান্দরবান পৌরসভার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় পৌরসভার পক্ষ থেকে যাচাই বাচাইকৃত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বান্দরবানের ২৫জন শিক্ষার্থীকে উচ্চ শিক্ষা বৃত্তি ও সংবর্ধনা প্রদান করা হয়। তাদের প্রতিমাসে ২হাজার টাকা করে প্রদান করা হবে এবং এই অর্থ দিয়ে তারা তাদের শিক্ষা অর্জনে ব্যায় করতে পারবে।
প্রসঙ্গত : বান্দরবান পৌরসভা পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার প্রসারে শিক্ষার্থীদের জন্য বৃত্তির আয়োজনসহ বিভিন্ন কাজ করে যাচ্ছে।


