বান্দরবানে কারাতে প্রতিযোগীদের পাশে জেলা প্রশাসন

পার্বত্য জেলা বান্দরবানের কারাতে প্রতিযোগীরা এখন বিশ্বের বিভিন্ন কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণ পদকসহ নানা সুনাম অর্জন করে দেশের নাম উজ্বল করছে।

সম্প্রতি নতুন কুড়ি প্রতিযোগিতায় কারাতে ইভেন্টেও বান্দরবানের ২ প্রতিযোগী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে স্বর্ণ পদক পেয়ে জাতীয় পর্যায়ে খেলার গৌরব অর্জন করেছে।

এদিকে বান্দরবানের কারাতে প্রতিযোগীরা আগামী ১৫ জুলাই থেকে ঢাকায় অনুষ্ঠিতব্য “১০ তম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ও ২য় অনুর্ধ -১৪ সাউর্থ এশিয়ান কাপ ” এ অংশগ্রহণের পূর্বে সকালে বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস কারাতে ইভেন্টে দেশেও জাতীয় পর্যায়ে বান্দরবানের খেলোয়াড়দের সাফল্য দেখে মুগ্ধ হয় এবং তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রতিযোগিদের পোষাক ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদানের আশ্বাসের পাশাপাশি নগদ আর্থিক সহায়তা করেন।

জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস বলেন, আমি বান্দরবানের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজাতে চাই। ক্রীড়ার মাধ্যমে যুব সমাজ যাতে মাদক থেকে দুরে থাকে সেলক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। এসময় তিনি ক্রীড়াঙ্গনকে চাঙ্গা করতে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতা এবং যে সকল প্রতিযোগী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবানের পক্ষে অংশ নিয়ে সাফল্য বয়ে নিয়ে আসতে পারবে তাদের পুরস্কিত করার আশাবাদ ব্যক্ত করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, হাসান, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলী হায়দার বাবলু, কারাতে প্রশিক্ষক জ উই প্রু, নারী ক্রীড়াবিদ নিনি প্রুসহ কারাতে প্রতিযোগীতা,কোচ ও বিভিন্ন ক্রীড়াবিদরা এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন