কাপ্তাইয়ে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত পরিবার কে বন বিভাগের সহায়তা
রাঙামাটির কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন এর মুসলিম পাড়ার মো: তাহেরকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ হতে নগদ ৪৯ হাজার ৫ শত টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জুন) বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরী তে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন।

এসময় কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো: আক্তারুজ্জামান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, রাম পাহাড় বিট অফিসার মিঠু তালুকদার, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা সহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত: গত বছরের ২৫ মে চিৎমরম ইউনিয়ন এর মুসলিম পাড়া নিবাসী মো: তাহেরের ঘরে রাত ৮ ঘটিকায় একটি বন্য হাতি এসে তাঁর বসতবাড়ি ভেঙে ফেলেন।



