বান্দরবানে জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত

প্রতিবছরের মত এবারেও বর্ণাঢ্য আর নানা ধর্মীয় আয়োজনে বান্দরবানে সনাতন ধর্মালম্বীরা উদযাপন করছে ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব।

ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখতে আজ ২৯ জুন (সোমবার) সকালে বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দির প্রাঙ্গনে আয়োজন করা হয় জগন্নাথ দেবের স্মানযাত্রা উৎসব।

NewsDetails_03

এসময় বৈদিক মন্ত্র উচ্চারণ, সমবেত কীর্তন, ধর্মীয় সংগীত পরিবেশনা, গীতাপাঠ ও ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেয় সনাতন ধর্মালম্বীরা। নানা রকমের ফল উৎসর্গের পাশাপাশি এসময় সনাতন ধর্মালম্বীরা জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেয় এবং জগত ও পরিবারের মঙ্গল কামনা করেন।

এসময় বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দূর্গা মন্দিরের আহবায়ক নিখিল কান্তি দাশ, সদস্য সচিব আনন্দ দাশ, বান্দরবান কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি সুজন কান্তি দাশ, সাধারণ সম্পাদক মিন্টু আইচসহ সনাতনী নেতৃবৃন্দ ও ভক্তরা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথিকে স্মরণীয় করে রাখার জন্য পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেবের এই বিশেষ স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। ধর্মীয় রীতি অনুসারে রাজা ইন্দ্রদুম যখন জগন্নাথদেবের কাঠের বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নান যাত্রার শুরু হয়। স্নান যাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নিলে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় আর এই বিশ্বাস থেকে প্রতিবছরই অসংখ্য ভক্ত জগন্নাথের স্নানযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন জগন্নাথ মন্দির দর্শনে যান এবং ভগবান জগন্নাথ দেবের স্মানযাত্রায় অংশ নেন।

আরও পড়ুন