বান্দরবানে ঝিরিতে পড়ে ছিল মাথা ও হাত বিহীন গলিত মরদেহ

বান্দরবান শহরের ম্যাকছি ঝিড়িতে অজ্ঞাত মাথা ও হাত বিহীন গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

আজ বৃহস্পতিবার (১৫ আগষ্ট) দুপরে বান্দরবান পৌরসভার ৮ নং ওয়ার্ডের ৩নং থানছি বাস-স্টেশন মারমা শ্বশানের পাশের ম্যাকছি ঝিড়িতে এ মরদেহ দেখতে পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মারমা শ্বশানের পেছনে ম্যাকছি ঝিড়িতে লুঙ্গী পড়া মাথা ও হাত বিহীন গলিত মরদেহ দেখতে পায়। যার দেহ পঁচে গেলেও শুধুমাত্র পা বুঝা যাচ্ছে। পরে স্থানীয় পুলিশকে খবর দেয়া হয়।

বান্দরবান পুলিশ সুপার সৈকত শাহীন সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন