বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টসের কারাতে ও জুডো প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে ও চলছে বর্ণাঢ্য আয়োজনে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬।

৬ মে (বুধবার) সকালে বান্দরবান জেলা স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর কারাতে ও জুডো প্রতিযোগিতার ফাইনাল খেলা।
এসময় জুডো প্রতিযোগিতায় ৮জন ও কারাতে প্রতিযোগিতায় ৯জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করে।

NewsDetails_03

জুডো প্রতিযোগিতায় লামা উপজেলা দল ৩টি স্বর্ণ ও আলীকদম উপজেলা দল ১টি স্বর্ণ অর্জন করে। অন্যদিকে কারাতে প্রতিযোগিতায় লামা উপজেলা দল ৩টি স্বর্ণ ও আলীকদম উপজেলা ১টি স্বর্ণ অর্জন করে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও মেডেল তুলে দেন বান্দরবানের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক এস,এম,মঞ্জুরুল হক। এসময় জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ বিভিন্ন উপজেলার সরকারী বেসরকারী দফতরের উর্ধতন কর্মকর্তা এবং ক্রীড়াবিদরা উপস্থিত ছিলেন।

গত ২মে থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এ বান্দরবান জেলায় মোট ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা , সদর উপজেলা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করছে আর আগামী ১০মে এই স্পোর্টসের সমাপনী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন