বান্দরবানে পাহাড় ধসের শঙ্কায় নিরাপদে সরে যেতে মাইকিং

বান্দরবানে টানা বৃষ্টি, পাহাড় ধসের শঙ্কায় সাধারণ জনগণকে নিরাপদে সরে যেতে মাইকিং
দেশের বিভিন্ন স্থানের মতো পার্বত্য জেলা বান্দরবানেও গত কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, এদিকে টানা বৃষ্টিতে পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।

অতিবৃষ্টির কারণে জেলা সদরের কালাঘাটা,বালাঘাটা,বনরুপা পাড়া,সিদ্দিক নগরসহ বিভিন্নস্থানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, আর সেই সাথে কয়েকটি পয়েন্টে পাহাড় থেকে মাটি ভেঙ্গে সড়কে জমে থাকায় পথচারীদের ভোগান্তী পোঁহাতে হচ্ছে।

বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের শঙ্কা থাকায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। মাইকিং এ বলা হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে (আজ দুপুর ১২ টা থেকে) ৭২ ঘন্টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষন হতে পারে। যেহেতু অতি ভারী বর্ষণের ফলে ভূমি ধসের আসংকা রয়েছে তাই পাহাড়ের পাদদেশ ও চূড়ায় বসবাসরত সকল জন-সাধারনকে এই বিষয়ে সতর্ক থাকার জন্যে বিশেষ ভাবে অনুরোধ করা হল।

NewsDetails_03

এদিকে আবহাওয়া অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ঘন্টায় (বিকেল ৩টা পর্যন্ত) বান্দরবানে ১৩৫ মিলিমিটার অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকায় ভূমিধ্বসের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বান্দরবানের জেলা প্রশাসক মো.সানিউল ফেরদৌস জানান,গত দুইদিন ধরে বান্দরবানে অতি বৃষ্টিপাত রয়েছে, আর এই বৃষ্টিপাতের কারণে যাতে বড় ধরণের কোন দুর্ঘটনা না হয় সেজন্য ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং অব্যাহত রয়েছে।

তিনি আরো জানান, আমাদের ৭ উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র রয়েছে আর সেগুলো প্রস্তুুত রাখা হয়েছে।

তিনি আরো জানান, বিভিন্ন উপজেলাতে সড়কের ওপর মাটি ও পাথর পরার কারণে যান চলাচলে বিঘ্ন হচ্ছে তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সহযোগিতায় বিভিন্ন সড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে প্রশাসন কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন