খাগড়াছড়িতে ৩ যুবককে গুলি করে হত্যা

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় তিন যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ২ নম্বর চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

NewsDetails_03

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি। মরদেহ উদ্ধারে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাস্থল দুর্গম হওয়ায় লাশ উদ্ধারে সময় লাগছে।

এ ঘটনার আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন