বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুরের ঘটনায় আলীকদমে বিক্ষোভ মিছিল

বান্দরবানে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আলীকদম উপজেলা বিএনপির উদ্বেগে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৩.৩০ দিকে আলীকদম বাজারে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে নাছির সওদাগরের দোকানের সামনে প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

আলীকদম উপজেলা বিএনপির আহ্বায়ক মো মাশুক আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন আলীকদম উপজেলা ছাত্রদলের নেতা নুরুল সাফা বাবু। তিনি বলেন, আলীকদমের চিহ্নিত আওয়ামী লীগ যারা আলীকদমের বাইরে অবস্থান করছে তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা দিয়ে এখনো পর্যন্ত আলীকদমে বিভিন্ন দোষর তাদের স্ব স্ব আসনে, পদ-পদবিতে অবস্থান করছে। তারা আর্থিকভাবে সহযোগিতা দিয়ে বান্দরবানে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তাদের বিপক্ষে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে তাদের দূর্নীতিকে প্রশাসনের হাতে যথাযথভাবে তুলে ধরার আহ্বান ও যারা এলাকার বাহিরে অবস্থান করছে তাদেরকে গোয়েন্দা নজরদারিতে রাখার আহ্বান জানান তিনি।

NewsDetails_03

অন্যদিকে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলি ভূট্টো বলেন, আলীকদমের শান্তিপূর্ণ পরিবেশে এখনো আওয়ামী লীগ তাদের ঘরোয়াভাবে মিটিং করে। কিভাবে আলীকদমকে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করা যায় এবং একটি অরাজকতা পরিবেশ সৃষ্টি করার পায়তারা চলতেছে।

এছাড়াও প্রতিবাদ সমাবেশে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম ও যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফসহ উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,গত সোমবার রাত তিনটার দিকে বান্দরবান শহরের বালাঘাটা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

আরও পড়ুন