বান্দরবানে ভ্রমনকারীদের জন্য প্রশাসনের ৪ নির্দেশনা

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে এবং অন্যান্য সময়ে দেশ-বিদেশ থেকে পর্যটন নগরী বান্দরবানে আগত পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ৪টি নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

২৫ মে জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,
১.বিভিন্ন পর্যটন স্পট পরিদর্শন শেষে পর্যটকদের সন্ধ্যার পূর্বেই জেলা ও উপজেলা সদর/শহর এলাকায় প্রত্যাবর্তন নিশ্চিত করতে হবে।

২.অনুমোদনবিহীন কোনো পর্যটন স্পট বা নির্ধারিত অনুমতি ব্যতীত কোনো রুটে পর্যটকরা যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

NewsDetails_03

৩.প্রচলিত বিধি-বিধান অনুযায়ী প্রয়োজনীয় অনুমতি ব্যতীত কোনো বিদেশি নাগরিক যাতে ভ্রমণ করতে না পারেন, সে বিষয়ে ট্যুর গাইড ও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

৪.পর্যটকদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং সন্দেহজনক কোনো বিষয় পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে হবে।

প্রসঙ্গত, পাহাড়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, বর্ষা মৌসুমকে বিবেচনা করে পর্যটকদের ভ্রমন নিরাপদ করতে জেলা ও উপজেলা প্রশাসন বছরের বিভিন্ন সময় এই নির্দেশনা প্রদান করে।

আরও পড়ুন