বান্দরবানে ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ শুরু

বান্দরবানে মূলধারার গণমাধ্যম কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে শুরু হয়েছে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল থেকে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে শুরু হয় প্রশিক্ষণ কর্মশালাটি। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকদের প্রচলিত সংবাদ সংগ্রহ ও সম্পাদনা প্রক্রিয়ায় আধুনিক ডিজিটাল ডিভাইসের ব্যবহার, অনলাইন প্ল্যাটফর্মে সংবাদ পরিবেশনা এবং মাল্টিটাস্কিং দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনদিনব্যাপী ডিজিটাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষনের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার।

NewsDetails_03

ডিজিটাল যুগের পরিবর্তনশীল সংবাদ পরিবেশে টিকে থাকতে প্রয়োজন নতুন প্রযুক্তি ও নতুন কর্মপদ্ধতির দক্ষতা। ঠিক সেই লক্ষ্য নিয়ে বান্দরবানে শুরু হয়েছে তিনদিনব্যাপী এই বিশেষ প্রশিক্ষণ।

এসময় আরো উপস্থিত ছিলেন পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত, পিআইবির প্রশিক্ষক মো.মিনহাজুল আবেদীন রিয়াজ চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকিরসহ জেলা ও উপজেলা পর্যায়ে কর্মরত ৩৫ জন সংবাদকর্মী।

এই প্রশিক্ষণ আগামী ২৭ নভেম্বর প্রশিক্ষর্ণীদের সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপ্ত হবে।

আরও পড়ুন