বান্দরবান দল ৪র্থ বারের মতো সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছে

৩৫ তম পুরুষ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতা

গত ২৫ মে থেকে ২ধাপে শুরু হওয়া ৩৫তম পুরুষ জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় বান্দরবান জেলা দল ১ম ম্যাচে দিনাজপুর জেলাকে ৫২-১১ গোলে পরাজিত করে। ২য় ম্যাচে নড়াইল জেলাকে ৩৮-১৮ গোলে পরাজিত করে। ৩য় ম্যাচে পঞ্চগড় জেলাকে ৩৪-২৪ গোলে পরাজিত করে। চতুর্থ ম্যাচে কুষ্টিয়া জেলাকে ২৪-২০ গোলে পরাজিত করে সর্বশেষ গ্রুপ ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ জেলা সাথে ২৬-২৬ গোলে ড্র করে অপরাজিত দল হিসেবে সেমিফাইনালে উঠে আগামী ৩০ মে সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আনসার ভিডিপি সাথে বান্দরবান জেলা দলের ম্যাচটি অনুষ্ঠিত হবে।

NewsDetails_03

বান্দরবান জেলা পক্ষে সর্বোচ্চ গোলদাতা ফুংলিয়ান কাপ বম তিনি প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে। বর্তমানে সে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সাইন্স নিয়ে ৩য় বর্ষে ছাত্র।

বান্দরবান জেলা টিমে হেড কোচ হিসেবে উক্যসিং মারমা, ম্যানেজার থুইসিং প্রু লুবু,টিম লিডার হিসেবে আছেন রেজাউল করিম সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা।

আরও পড়ুন