বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দায়িত্ব গ্রহন করলেন নতুন চেয়ারম্যান ও সদস্যরা
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও ১৪ জন সদস্য দায়িত্ব গ্রহন করেছে।
আজ সোমবার (২৪ আগস্ট) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের আয়োজনে নতুন চেয়ারম্যান মাম্যাচিং ও নতুন সদস্যদের যোগদান পত্রে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহন করেন।
এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলাম নবাগত চেয়ারম্যান মাম্যাচিং ও নতুন সদস্যদের যোগদান পত্রে স্বাক্ষর নিয়ে তাদের আনুষ্টানিকভাবে গ্রহণ করে নেন।
এসময় নবাগত চেয়ারম্যান মাম্যাচিং, সদস্য চনুমং, সদস্য মংক্যনু মারমা, সদস্য লুসাই মং, সদস্য মাওসেতুং তংচংগ্যা, সদস্য দনওয়াই ম্রো, সদস্য আগস্টিন ত্রিপুরা, সদস্য অংজাই উই চাক, সদস্য রিয়াল দাও বম, সদস্য আবদুল মাবুদ, সদস্য মশিউর রহমান, সদস্য মোহাম্মদ জসিম উদ্দীন, সদস্য ক্যউ প্রু খিয়াং, সদস্য উম্যাসিং মার্মা ও সদস্য কাজী নিরুতাজ বেগম উপস্থিত থেকে দায়িত্বভার গ্রহণ করে যোগদানপত্রে স্বাক্ষর দেন।

এসময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবুল মনসুর, জনসংযোগ কর্মকর্তা জুড়ি মং, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন ন্যাস্ত বিভাগের কর্মকর্তা ও কর্মচারী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দায়িত্বভার গ্রহণ করে নবাগত চেয়ারম্যান মাম্যাচিং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পার্বত্য এলাকায় বাসিন্দাদের জীবনমান উন্নয়নে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত: গত ২০ আগষ্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বতীকালীন চেয়ারম্যান ও ১৪ সদস্যদের নাম প্রকাশ করা হয়।


