বান্দরবানে ১১ মামলার আসামী নয়ন চৌধুরী ইয়াবাসহ গ্রেপ্তার

বান্দরবানে ১১টি মাদক মামলার আসামী নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২৪ আগষ্ট রাতে বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ডের মেম্বার পাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় রঞ্জিত চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসার সামনে ১১টি মাদক মামলার এজাহারনামীয় আসামি নয়ন চৌধুরী (৫০) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

NewsDetails_03

পুলিশ আরো জানায়, গ্রেফতারকৃত আসামী নয়ন চৌধুরী (৫০), জেলা শহরের ৮নং ওয়ার্ডের মেম্বারপাড়া এলাকার মৃত অরুন চৌধুরীর মেঝ সন্তান।

সদর থানার অফিসার ইনচার্জ বান্দরবান সদর থানা মো: শাহেদ পারভেজ সোমবার জানান, বান্দরবানে ১১টি মাদক মামলার আসামী নয়ন চৌধুরীকে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে, আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবান শহরের মেম্বারপাড়া এলাকায় স্ব-স্ত্রীক নয়ন চৌধুরী বছরের পর বছর ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছে বলে জানা যায়।

আরও পড়ুন