কাপ্তাই অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ঘিরে জমজমাট প্রচারণা

৩০ আগস্ট নির্বাচন, ১১ পদে লড়ছেন ২৬ প্রার্থী

রাঙামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-১৮৪৩) কাপ্তাই নতুন বাজার শাখার কার্যকরী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রচার-প্রচারণা চলছে। আগামী ৩০ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ও সমর্থকেরা অটোরিকশা, ইউনিয়ন কার্যালয় এবং বিভিন্ন এলাকায় রঙিন পোস্টার ও ব্যানার টাঙিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। প্রার্থীরা সদস্যদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতিও দিচ্ছেন।

সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার ২২৫ জন। ১১টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৬ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আবু বক্কর ছিদ্দিক ও মো. ইমান আলী। সহসভাপতি পদে মো. তোফাজ্জল হোসেন ও মো. মুসলিম উদ্দিন। সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. হারুনুর রশিদ, মো. দিদারুল আলম ও মো. মোজাহিদুল ইসলাম জুয়েল।

NewsDetails_03

সহ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. মিয়া হোসেন, মো. মনির আহমেদ, মো. ফারুক ও মো. শাহ আলম। সাংগঠনিক সম্পাদক পদে মো. রাসেল ফকির ও মো. রাজা মিয়া এবং সহ সাংগঠনিক সম্পাদক পদে মো. কবির হোসেন ও মো. নাছির প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক পদে মো. আমির হোসেন ও মো. সেলিম, দপ্তর সম্পাদক পদে মো. আরিফ হোসেন ও বাবু বাবলু কুমার নাথ এবং প্রচার সম্পাদক পদে মো. খায়রুল, মো. জামাল মিয়া ও মো. জাহাঙ্গীর আলম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যকরী সদস্য পদে লড়ছেন মো. শহীদুল্লাহ, আলো বিকাশ চাকমা ধন্যা, মো. শামীম হোসেন ও মো. বায়েজিদ আলী।

নির্বাচন কমিশনার মো. কামাল হাকিম ও সদস্যসচিব মাহামুদুর রহমান জানান, আগামী ৩০ আগস্ট অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন