পার্বত্য জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা

বান্দরবান

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাম্যাচিংকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বান্দরবান জেলা বিএনপি।

রবিবার (২৩ আগস্ট) বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়াম থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়, মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পরে জেলা বিএনপির আয়োজনে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় এক গণসংবর্ধনা অনুষ্ঠান।

NewsDetails_03

এসময় নবগঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বান্দরবান জেলার ৭টি উপজেলা থেকে আগত বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।

বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজা প্রথমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিংকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন, আর এর পরপর নব নির্বাচিত জেলা পরিষদ সদস্য চনুমং, লুসাইমং,জসিম উদ্দীন তুষারসহ অন্যান্য সদস্য এবং দলীয় কর্মীরা ফুলেল শুভেচ্ছা সিক্ত করেন চেয়ারম্যান মাম্যাচিংকে।

প্রসঙ্গত: মাম্যাচিংকে চেয়ারম্যান করে পাশাপাশি আরো ১৪জনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে গত ২০ আগষ্ট রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোঙ্গল চন্দ্র পাল এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বতীকালীন পরিষদ পুনর্গঠন করে সরকার। আগামীকাল সোমবার মাম্যাচিং পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহন করবেন।

আরও পড়ুন