বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির জন্য নতুন ভবনের কাজ শুরু
বান্দরবানে পর্যটকদের সেবাদানকারীর অন্যতম প্রতিষ্টান বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির লিমিটেডের জন্য একটি নতুন ও আধুনিকমানের ভবনের কাজ শুরু হয়েছে।
আজ ১১ জুন (বৃহস্পতিবার) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে ৪৫লক্ষ টাকা ব্যয়ে বান্দরবান সদরের নীলাচল সড়কের সৌন্দর্য্যময় এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির লিমিটেডের জন্য একটি গাইড ওয়াল ও চালকদের জন্য বিশ্রাম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এসময় পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বান্দরবানের পর্যটনখাতে মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির কর্মকান্ডের প্রশংসা করেন এবং আগামীতে ও জেলা পরিষদ পক্ষ থেকে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন।

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা, সহকারী প্রকৌশলী লেলিন চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির, নির্বাহী সদস্য কৌশিক দাশ, বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.নাছিরুল আলম, সাধারণ সম্পাদক মো.নেজাম উদ্দিনসহ বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের বিভিন্ন সদস্য এবং শ্রমিক সংগঠন ও চালক সমিতির নেতৃবৃন্দরা এসময় উপস্থিত ছিলেন।
বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো.নাছিরুল আলম জানান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির লিমিটেডের জন্য একটি গাইড ওয়াল ও চালকদের জন্য বিশ্রামাগার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর কাজ শুরু হয়েছে।
তিনি আরো জানান, আমাদের এই কাজ বাস্তবায়ন হলে মালিক ও শ্রমিকরা একসাথে নতুন ভবনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে পারবে। নতুন এই ভবন বান্দরবান মাইক্রোবাস,জীপ ও পিকআপ মালিক সমবায় সমিতির লিমিটেডের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদের পাশাপাশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হিসেবে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।



