
বিকালে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক এএসএম ইসহাক খন্দকার ,অনিমা দাশ , সহকারী শিক্ষক আমিনুর রহমান প্রামাণিক,সম্পদ বড়ুয়া, মমতাজ উদ্দিন,দিপু কুমার বডুয়া,পরীক্ষিৎ বডুয়া, মো. ইয়াছিন মো. জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের শ্রেষ্ঠত্ব কামনা করে সামনে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। বিকালে পুরষ্কার বিতরণের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সকল কার্যক্রম শেষ হয়।


