মাটিরাঙ্গায় প্রায় ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় ৫ লাখ টাকার অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে সেনাবাহিনী। আজ ২১ নভেম্বর, শুক্রবার দুপুরে পৌরসভার চৌধুরীঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ জব্দ করা হয়।

১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোনের সি-টাইপ টহল দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি’র নির্দেশনায় বিজেও–৫২৪৩৯ সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টহল দলটি মালিকবিহীন ৬২ টুকরা (১৬৩.৪৬ ঘনফুট) সেগুন কাঠ জব্দ করে। জব্দকৃত কাঠের আনুমানিক মূল্য ৪ লাখ ৯০ হাজার ৩৮০ টাকা বলে জানিয়েছে সেনাবাহিনী।
জোন কমান্ডার জানান, কাঠগুলো মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।



