মাটিরাঙ্গায় বৈসাবি ও নববর্ষ উপলক্ষে বিশেষ খাদ্যশস্য বরাদ্দ প্রদান

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাহাড়ি জনগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসু, বিষু, চাংত্রান ও চাংলান এবং বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে বিশেষ বরাদ্দের খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

‘বিশেষ প্রকল্প কর্মসূচির’ আওতায় উপ-বরাদ্দকৃত এই খাদ্যশস্য উপকারভোগীদের মাঝে প্রদান করা হয়।

আজ ​শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে আবেদনকারীদের হাতে বরাদ্দের অনুমোদন পত্র তুলে দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মদ।

NewsDetails_03

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ​মোট বরাদ্দ ১৯ টন ৪০০ কেজি খাদ্যশস্য। ​উপকারভোগী মোট ৪৭টি ব্যক্তি ও ধর্মীয়/সামাজিক প্রতিষ্ঠান।

​বরাদ্দ পত্র বিতরণকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী প্রকৌশলী রুহুল আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহাম্মদ জানান, খাগড়াছড়ির মাটিরাঙ্গার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রধান এই সামাজিক উৎসবগুলো যেন আনন্দমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্যই সরকারের পক্ষ থেকে এই বিশেষ সহায়তা প্রদান করা হয়েছে।

আরও পড়ুন