রাঙামাটিতে উদ্ধার ৭ ফুট দৈঘ্য অজগর সাপ অবমুক্ত

রাঙামাটির কাপ্তাই রেঞ্জের ব্যাংছড়ি সংরক্ষিত বনাঞ্চলে একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। সাপটির ওজন প্রায় ৭ কেজি এবং এর দৈঘ্য ৭ ফুট বলে জানান কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান।

NewsDetails_03

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন এর নির্দেশে অজগর সাপটিকে রবিবার (১৪ জুন) দুপুরে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান এর নেতৃত্বে কাপ্তাই বন বিভাগের কর্মীরা এটাকে অবমুক্ত করেন।

এর আগে গতকাল শনিবার রাত সাড়ে ৮ টায় রাঙামাটি সদর রেঞ্জের ফরেষ্টার মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে বন বিভাগের একটি উদ্ধারকারী দল রাঙামাটি কৃষি বিভাগের উপ পরিচালক কার্যালয়ের দপ্তর হতে অজগর সাপটিকে উদ্ধার করেন।

আরও পড়ুন