সভাপতি এস.এম. জিয়াউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক আবু জুয়েল নুরখান

আলীকদম প্রেসক্লাব

বান্দরবানের আলীকদম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এস.এম. জিয়াউদ্দিন জুয়েল এবং সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবু জুয়েল নুরখান নির্বাচিত হয়েছেন।

গত ১২ জুন, শুক্রবার, আলীকদম উপজেলা পরিষদের হলরুমে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করে।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. জসিম উদ্দিন। নির্বাচন পরিচালনায় ছিলেন, রাজধানী টিভির প্রতিনিধি সাংবাদিক মো. তৌহিদুল ইসলাম এবং কালবেলা পত্রিকার প্রতিনিধি সাংবাদিক সুজন চৌধুরী। তাদের সহায়তা করেন, লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম এবং থানচি প্রেসক্লাবের সভাপতি মংবাথোয়াই মার্মা অনুপম।

নানা জটিলতা কাটিয়ে প্রায় ২৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ২৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ভোট উৎসব উপভোগ করেন।

NewsDetails_03

নির্বাচনে সভাপতি পদে এস.এম. জিয়াউদ্দিন জুয়েল ১৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দিপু তঞ্চঙ্গ্যা পান ৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আবু জুয়েল নুরখান।

কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমান ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুর রহমান পান ৬ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার মো. জসিম উদ্দিন এবং নির্বাচন পরিচালক মো. তৌহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করে সভাপতি পদে এস.এম. জিয়াউদ্দিন জুয়েল, সাধারণ সম্পাদক পদে আবু জুয়েল নুরখান এবং কোষাধ্যক্ষ পদে মো. আতিকুর রহমানকে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচনের সময় উপস্থিত ছিলেন, লামা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মো. বেলাল উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ, কালবেলা পত্রিকার লামা প্রতিনিধি বিপ্লব দাশ, আলীকদম উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রিটনসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি।

প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ২৭ বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে আলীকদম প্রেসক্লাবে নতুন নেতৃত্বের সূচনা হয়েছে। এতে প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন