বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের কমিটি গঠন
সভাপতি সম্পদ বড়ুয়া, সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, অর্থ সম্পাদক মিতুন বড়ুয়া
বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দ্বিবার্ষিকী নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) সকালে বিহারের সভাকক্ষে বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাধারণ সভায় সকলের সর্বস্মতিক্রমে সভাপতি হিসেবে শিক্ষক সম্পদ বড়ুয়া, সাধারণ সম্পাদক হিসেবে প্রজ্ঞাসার বড়ুয়া পাপন ও অর্থ সম্পাদক হিসেবে মিতুন কুমার বড়ুয়াকে নির্বাচিত করা হয়। সভায় নতুন কমিটিকে আগামী একমাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন।

এসময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত চন্দ্রজ্যোতি মহাথের, আবাসিক ভিক্ষু সুমনজ্যোতি ভিক্ষু, জেলা বিএনপির সদস্য শ্যামল বড়ুয়া, বিহারের দায়ক প্রদিপ কুমার বড়ুয়া, আনাধি রঞ্জন বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, হিতোষময় বড়ুয়া, সুগত প্রিয় বড়ুয়া, জয়সেন বড়ুয়া, সাধন বড়ুয়া, অসীম বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, সম্পদ বড়ুয়া, রুপন বড়ুয়া, সজিব বড়ুয়া, মদন কুমার বড়ুয়া, করুনা বড়ুয়া, রাহুল বড়ুয়া ছোটন, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক মিতুন কুমার বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়ীকারা উপস্থিত ছিলেন।
সভায় সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের নবগঠিত কমিটির সভাপতি শিক্ষক সম্পদ বড়ুয়া বলেন, আমরা সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের সাবেক পরিচালনা কমিটির সকলকে নিয়ে নতুন কমিটি গঠন করে বিহারের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।



