পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

৫ বছরে ৫ লাখ চারা রোপণ

সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছে। এ কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে তিন পার্বত্য জেলায় মোট ৫ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজ শ‌নিবার দুপুরে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সেন্ট্রাল রেস্ট হাউজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

NewsDetails_03

অনুষ্ঠানে বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ (যুগ্ম সচিব), পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা (যুগ্ম সচিব), খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. ইলিয়াস মেহেদী (উপসচিব), সদস্য বাস্তবায়ন জাহিদ ইকবাল, আইএমইডির পরিচালক (পরিবীক্ষণ ও মূল্যায়ন সেক্টর) মোহাম্মদ কামাল হোসেন তালুকদারসহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং সবুজায়ন বৃদ্ধিতে বৃক্ষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পার্বত্য অঞ্চলের পরিবেশগত ভারসাম্য ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের পাশাপাশি একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি করে গাছ লাগানো এবং পরিচর্যার আহ্বান জানানো হয়।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, সরকারের দীর্ঘমেয়াদি সবুজায়ন পরিকল্পনার সঙ্গে সমন্বয় রেখে আগামী পাঁচ বছরে তিন পার্বত্য জেলায় ৫ লাখ গাছের চারা রোপণ করা হবে।

আরও পড়ুন