বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটিতে মাছ অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে মৎস্য অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও দলীয় সঙ্গীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান।

কর্মসূচির অংশ হিসেবে মৎস্য অবমুক্তকরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে দলীয় কার্যালয়ে বিএনপির দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সদর উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মুজিবুর রহমান, সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক নুরুল কবীর বাচাসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীরা অংশ নেন এবং বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের রাজনৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন