বান্দরবানে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মৃত্যু

বান্দরবানে বান্ধবীদের সঙ্গে পিকনিকে গিয়ে গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে সাদিয়া ইসলাম মুমু (১৪) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আব্দুল মন্নান আনসারী বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার ২ নম্বর তারাছা ইউনিয়নের ছাইংগ্যা এলাকার একটি পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত সাদিয়া ইসলাম মুমু কালাঘাটা এলাকার ৩ নম্বর ওয়ার্ডের মো. ইলিয়াছ ও ইয়াসমিন আক্তারের মেয়ে। সে বান্দরবান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

জানা গেছে, সাদিয়া ইসলাম মুমু কয়েকজন বান্ধবীকে নিয়ে ছাইংগ্যা এলাকায় পিকনিকে যায়। পরে তারা পুকুরে গোসল করতে নামলে মুমু পানিতে ডুবে নিখোঁজ হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে তাকে পুকুরে থেকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন