চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের কমিটি গঠন
সভাপতি রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকার সম্পাদক বিজয় মারমা
রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের ২ বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে। এতে পদাধিকারী বলে চার্চের পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকারকে সভাপতি এবং উপস্থিত মন্ডলির সদস্যদের পূর্ণ সমর্থনে বিগত কমিটির সম্পাদক বিজয় মারমাকে পুনরায় সাধারণ সম্পাদক মনোনিত করা হয়েছে। সেই সাথে থয়সাপ্রু খিয়াং কে সহ সম্পাদক, মিসেস টিউলিপ খিয়াং কে সহ সম্পাদিকা করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এর আগে শনিবার (৯ মে) বিকেলে চন্দ্রঘোনা ব্যাপ্টিষ্ট চার্চের এক সাধারণ সভা পালক প্রধান রেভারেন্ড রোনাল্ড দিলিপ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় চন্দ্রঘোনা খ্রীস্টান ও কুষ্ঠ হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিষ্ট চার্চের সভাপতি বিপ্লব মারমা, চার্চের সহ পালক পাষ্টর ড: স্টিফেন জে মিত্র সহ মন্ডলির সকল সদস্য উপস্থিত ছিলেন। পরে প্রার্থনা সভার মধ্যে দিয়ে সাধারণ সভা শেষ হয়।



