বান্দরবানে শেষ হলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬

দেশের তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ গড়ে তোলার লক্ষ্যে সারাদেশেরমত বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ ।

সমাপনী দিনে ১০মে (রবিবার) দুপুরে বান্দরবানের পর্যটনকেন্দ্র প্রান্তিক লেকে অনুষ্ঠিত হয় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর সাঁতার প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। এসময় বালক ও বালিকাদের ১০০মিটার বুক সাতার, চিৎ সাঁতার, মুক্ত সাঁতার, প্রজাপতি সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এসময় বালকদের বুক সাঁতার প্রতিযোগীতায় ১ম হয় বান্দরবান সদর উপজেলা দলের রাও ম্রোআর ২য় স্থান অর্জন করে রোয়াংছড়ি উপজেলা দলের খামচং ম্রো। চিৎ সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে রুমা উপজেলা দলের প্রেননৈই ম্রো আর ২য় স্থান লাভ করে বান্দরবান সদর উপজেলা দলের মেনচা ম্রো। প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে বান্দরবান সদর উপজেলা দলের রেমচং ম্রো আর ২য় স্থান অর্জন করে নাইক্ষ্যংছড়ি উপজেলা দলের রামখেল থাং।

NewsDetails_03

অন্যদিকে বালিকাদের বুক সাঁতার প্রতিযোগীতায় ১ম হয় বান্দরবান সদর উপজেলা দলের সংলত ম্রো আর ২য় স্থান অর্জন করে বান্দরবান সদর উপজেলা দলের কুলেন ম্রো। চিৎ সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে বান্দরবান সদর উপজেলা দলের পাইংছি ম্রো আর ২য় স্থান লাভ করে রোয়াংছড়ি উপজেলা দলের রুওসং ম্রো। প্রজাপতি সাঁতার প্রতিযোগিতায় ১ম স্থান লাভ করে বান্দরবান সদর উপজেলা দলের ছংমুন ম্রো আর ২য় স্থান অর্জন করে রোয়াংছড়ি উপজেলা দলের তাই পাও ম্রো।
প্রতিযোগিতা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু তালেব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাঁতার প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন।

এসময় সহকারী কমিশনার মো.আতিকুর রহমান, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিম, ক্রীড়াবিদ ও ধারাভাষ্যকার মাহাফুজুর রশীদ বাচ্চুসহ বিভিন্ন উপজেলার সাঁতার প্রতিযোগিতারা উপস্থিত ছিলেন।

গত ২মে থেকে সারাদেশেরমত পার্বত্য জেলা বান্দরবানে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ শুরু হয়, আর এবারের প্রতিযোগিতায় ৮টি ইভেন্টে বান্দরবান পৌরসভা ও ৭টি উপজেলা থেকে অসংখ্য খেলোয়াড় অংশগ্রহণ করে।

আরও পড়ুন