শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবানে পুলিশ সুপারের সভা

বান্দরবান পার্বত্য জেলায় সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে পুলিশ সুপার কার্যালয়ে এক প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাদের সাথে জেলা ও উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

প্রস্তুুতিমূলক সভায় সভাপতিত্ব করেন, বান্দরবানের পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,বান্দরবান কেন্দ্রীয় দূর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দাশ রাজেশ্বর, সাধারণ সম্পাদক তপন দাশ উপস্থিত ছিলেন এবং ৭উপজেলার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও থানার অফিসার ইনচার্জরা অনলাইনে যুক্ত ছিলেন।

NewsDetails_03

সভায় দুর্গাপূজা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক প্রস্তুুতি নিয়ে বিষদ আলোচনা করেন পুলিশ সুপার। এসময় পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার সুষ্ঠ ও সুন্দরভাবে এবারের দুর্গাপূজা উদযাপনের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা এবং নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।

সভায় পুলিশ সুপার সরকারী নিদের্শনা মেনে পুজা উদযাপনের জন্য সকল শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের প্রতি আহবান জানান এবং সকল ধরণের গুজব থেকে সচেতন থাকা,পুজায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবং সার্বিক নিরাপত্তায় প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন এবং দশমীর দিনে বিকেল পাঁচটার আগেই সকল প্রতিমা সুন্দরভাবে বির্সজন করার আহবান জানান।

প্রসঙ্গত: আগামী ১৬ই অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর এবারে বান্দরবানের ৭টি উপজেলার ৩৩টি পূজামন্ডপে জাকজঁমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

আরও পড়ুন