বান্দরবানে চলছে শারদীয় দুর্গাপূজার শেষ সময়ের প্রস্তুুতি

শরৎ এসেছে শারদীয় উৎসবের আনন্দবার্তা নিয়ে। ঘনিয়ে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব দুর্গাপূজা। জগৎজ্জননী মায়ের আগমনে মাতৃভক্ত সন্তানদের হৃদয়ে চলছে আনন্দধারা। এই আনন্দকে সবার মাঝে ভাগাভাগি করে নিতে সারা দেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও চলছে দুর্গোৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশের অন্যান্য স্থানের মতো বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরাও মাতবে দুর্গতিনাশিনি মা দূর্গার আরাধনায়।

এদিকে দেবী দূর্গাকে বরণ আর আরাধনায় মেতে উঠতে ইতোমধ্যেই জেলার বিভিন্ন স্থানে চলছে পূজার মন্ডপ তৈরি, প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ, আর তাই শেষ মহুর্তে ব্যস্ত সময় কাটাছে কারিগর ও সাজ সজ্জাকারীরা।

জেলার এবার ৭টি উপজেলায় সব মিলিয়ে পূজামন্ডপ হবে প্রায় ৩৩টি, যার মধ্যে শুধু জেলা সদরেই রয়েছে ১১টি মন্ডপ। স্থানীয় রাজার মাঠেই হচ্ছে সবচেয়ে বড় এবং আকর্ষনীয় মন্ডপ। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে দূর্গাদেবীর প্রতিমা ছাড়াও তৈরি করা হচ্ছে নজরকারা বিভিন্ন দেবদেবীর প্রতিমা। পুজাকে সুন্দর ও সফল করতে তাই শেষ মুহুর্তের প্রস্তুতিও সেরে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

বান্দরবান কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি বিপ্লব কান্তি দাশ (রাজেশ্বর) জানান, শারদীয় দুর্গোসব সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব আর কয়েকদিনব্যাপী এই উৎসব উদযাপিত হয় আর সেজন্য আমরা মাঙ্গলিক সকল কাজের পাশাপাশি এই শারদীয় দুর্গোসব সফলভাবে সম্পন্ন করতে নানা প্রস্তুুতি নিয়েছি। ইতোমধ্যে শহরের রাজারমাঠে পূজার অনুষ্ঠানস্থল নির্বাচন করে চলছে মঞ্চ ও সাজসজ্বার কাজ।

NewsDetails_03

তিনি আরো জানান, দক্ষিণ চট্টগ্রামের মধ্যে শ্রেষ্ট পূজামন্ডপ হিসেবে বান্দরবানের নাম ইতিমধ্যে দেশের বিভিন্নস্থানে ছড়িয়ে পড়েছে আর সেজন্য প্রতিবছরই আমরা নিত্যনতুন আয়োজনে বণ্যার্ঢ্য কিছু নিয়ে এই পূজাকে সফলভাবে সম্পন্ন করার প্রচেষ্টা ব্যাহত রেখেছি।

এদিকে এবারের দূর্গাপুজা যাতে সুষ্ট, সুন্দর ও নিরাপদে উদযাপন করা যায় সেজন্য আইনশৃংঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নেয়া হয়েছে সার্বিক প্রস্তুুতি।

বান্দরবানের পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার জানান, জেলার ৩৩টি পূজামন্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর তাই প্রতিটি মন্ডপ ও এর আশেপাশে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের কাজ শুরু হয়ে গেছে। পূজায় আগত দর্শনারী আর পর্যটকসহ স্থানীয় বাসিন্দারা যাতে পূজার অনুষ্ঠানস্থলে সুন্দরভাবে যাতায়ত করতে পারে সেজন্য ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমরা কাজ করছি, সেই সাথে প্রতিটি মন্ডপে সিসি ক্যামরার মাধ্যমে সার্বিক চিত্র তদারকি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত: বান্দরবানে এবার ৩৩টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে আর আগামী ১৬ই অক্টোবর মহাষষ্ঠী মাধ্যমে পূজার আনুষ্টানিকতা শুরু হবে আর ২১অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে এবারের শারদীয়া দুর্গোৎসব এর সমাপ্তি ঘটবে।

আরও পড়ুন