রাঙামাটিতে জাপানি শিক্ষা পদ্ধতি কুমন এর যাত্রা শুরু

পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় এগিয়ে নিতে রাঙামাটিতে প্রথমবারের মতো চালু হয়েছে আন্তর্জাতিকভাবে সমাদৃত জাপানি শিক্ষা পদ্ধতি ‘কুমন’। শনিবার রাঙ্গাপানি মোনোঘর আবাসিক বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি।

এমইউএফজি ব্যাংকের সহায়তায় ব্র্যাক কুমন লিমিটেড ও মোনোঘরের যৌথ উদ্যোগে পরিচালিত এ কার্যক্রমে প্রাথমিকভাবে ৪০ জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে।

NewsDetails_03

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই। পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে মোনোঘরের সভাপতি উদয় শংকর মহাথেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক কুমন লিমিটেডের চিফ বিজনেস অফিসার নেহাল বিন হাসান, এমইউএফজি ব্যাংক লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ও ম্যানেজিং ডিরেক্টর কিমুরা কেঞ্জি, ভাইস প্রেসিডেন্ট গোলাম কিবরিয়া, মোনঘরের মহাসচিব কীর্তি শিখান চাকমা এবং জাইকা বাংলাদেশ অফিসের স্পেশাল অ্যাডভাইজার কিয়োকো আমাদা। এছাড়া ব্র্যাক কুমন লিমিটেডের ডেপুটি ম্যানেজার অনন্য হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন