রাঙামা‌টিতে বিএনপির শোক মিছিল

বিএনপির কেন্দ্র ঘো‌ষিত কর্মসূচিতে ‌নিহত লক্ষীপুর কৃষকদল নেতা সজীব হো‌সেন স্মরণে রাঙামা‌টি‌তে কালো পতাকার শোক মি‌ছিল ও সভা করেছে রাঙামা‌টি বিএনপির নেতাকর্মীরা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বি‌কেল ৪টায় বনরুপা চৌমুহনী থে‌কে এই মিছিল বের হয়। প‌রে দলীয় কার্যালয়ের সামনে শোকসভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপির সহ সভাপ‌তি অ্যাড. সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর র‌শিদ মামুন, সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, যুগ্ম সম্পাদক দেব‌জ্যো‌তি চাকমা প্রমুখ বক্তব্য রা‌খেন।

বক্তারা বলেন, লক্ষীপুর কৃষকদলের নেতা সজিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সরকার বি‌এন‌পির নেতাকর্মী হত্যার মিশ‌নে নে‌মে‌ আমাদের আন্দোলন থামানোর চেষ্টা করেছে। এই হত্যাকাণ্ডের জন্য এ সরকারই দায়ী।

আরও পড়ুন