রাঙামা‌টি যা‌চ্ছেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান

‌বিএন‌পি সরকা‌রের নব‌নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান প্রথমবা‌রের মত নিজ জেলা রাঙামা‌টি‌তে যা‌চ্ছেন। আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত রাঙামাটিতে সরকারি ও সামাজিক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। মন্ত্রীর সহকারী একান্ত স‌চিব মোঃ আল আ‌মিন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সূত্রে জানা গেছে, ২৭ ফেব্রুয়ারি তিনি ঢাকা থেকে আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সড়কপ‌থে রাঙামাটির উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাঙামাটি সার্কিট হাউসে অবস্থান করবেন। এদিন বান্দরবান জেলা প্রশাস‌নের সা‌থে সাক্ষাৎ কর‌বেন।

NewsDetails_03

২৮ ফেব্রুয়ারি তিনি ধর্মীয় ও রাঙামাটি জেলা বিএন‌পি আয়োজিত ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণ কর‌বেন।
১ ও ২ মার্চ মন্ত্রী জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া জামায়া‌তে ইসলা‌মির ইফতার অনুষ্ঠান, সামাজিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ৪ মার্চ স্থানীয় কর্মসু‌চি শেষ ক‌রে রাঙামাটি থেকে চট্টগ্রামে ফিরে তিনি বিমানযোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন মন্ত্রীর সফরের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

এদিকে মন্ত্রীকে উৎসবমুখর পরিবেশে বরণ করার জন্য বিএনপি ও সহযোগী সংগঠন, স্থানীয় সামাজিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ব‌লে জানা গে‌ছে।

আরও পড়ুন