বান্দরবানে প্রথম ফ্যামিলি কার্ড পাবে লামার বাসিন্দারা

প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে প্রাথমিকভাবে আগামী ১০ মার্চ দেশের ১৪টি উপজেলায় ফ্যামিলি কার্ড প্রদান করা হচ্ছে। পাইলট প্রকল্পের আওতায় প্রথম ধাপের ১৪টি উপজেলার মধ্যে বান্দরবানের ৭টি উপজেলার প্রথমে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে ২নং ওয়ার্ডের স্থানীয়দের এই কার্ড প্রদান করা হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সরকারের পরিকল্পনা অনুসারে পাইলট প্রকল্পের আওতায় ১৪টি উপজেলা থেকে একটি ইউনিয়নের একটি ওয়ার্ডকে বাছাই করা হয়েছে এবং সেই ওয়ার্ডের যারা কার্ড পাওয়ার উপযুক্ত হবেন তারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। মূূলত হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের মা বা নারী প্রধান এই সুবিধা পাবেন। কার্ডধারীরা মাসে পাবেন ২ হাজার ৫০০টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় পণ্য।

NewsDetails_03

আরো জানা গেছে, ছয় শ্রেণির মানুষকে ফ্যামিলি কার্ডের সুবিধা পাবে না। পরিবারের কেউ সরকারের পেনশন ভোগী থাকলে, বাড়িতে এসি ব্যবহারকারী বা গাড়িসহ বিলাসবহুল সম্পদের মালিক হলে, পরিবারের কোন সদস্য সরকারি চাকরিজীবি থাকলে এবং বাণিজ্যিক লাইসেন্সের মালিক বা বড় ব্যবসা থাকলে এ কার্ড পাওয়ার অযোগ্য হবে।

এই বিষয়ে লামার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেন,পাইলট প্রকল্পের আওতায় লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডকে বিবেচনায় নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি।

আরও পড়ুন