বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান ও সদস্যদের গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে রুমা বাজার সংলগ্ন মারমা ওয়েলফ্যায়ার এসোসিয়েশন মাঠে এ সংবর্ধনা দেয় উপজেলা বিএনপি।
এর আগে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা ৩নং ইউনিয়নে ৯নং ওয়ার্ড ওয়াগয় পাড়াস্থ কাঠ ব্যবসায়ী সমিতির অফিস ভবন ও রোয়াংছড়ি সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড খামতাং পাড়ায় কমিউনিটি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ভবন দুটির উদ্বোধন করেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং।
উদ্বোধনী অনুষ্ঠান ও গণ সংবর্ধনায় উপস্থিত ছিলেন, বান্দবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, জেলা পরিষদের সদস্য চনুমং মারমা,লুসাইমং মারমা, মোহাম্মদ জসীম উদ্দিন তুষার, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, উম্যাসিং মারমা, রোয়াংছড়ি উপজেলার কাঠ ব্যবসায়ী সমিতি সভাপতি অংশৈমং মারমা, সাধারণ সম্পাদক কমলসহ স্থানীয় কাঠ ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সামাজিক নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


