রোয়াংছড়িতে মৈত্রী জলবর্ষণ শুরু

বান্দরবানের রোয়াংড়িতে গ্রোক্ষ্যং পাড়া সাংগ্রাই দ্বিতীয় দিনের গ্রোক্ষ্যং পাড়া উৎসব উদযাপন কমিটি উদ্যোগে বুদ্ধ ধর্মাবলম্বীদের অতি পবিত্র বুদ্ধ প্রতিবিম্বকে চন্দন জল মিশ্রিত স্নানের মাধ্যমে মাহাঃ সাংগ্রাই পোয়েঃ উৎসবের মূল আকর্ষণ রিলং পোয়েঃ বা মৈত্রী জলবর্ষণ অনুষ্ঠান গ্রোক্ষ্যং পাড়া সংলগ্ল মাঠে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই মৈত্রী জলবর্ষণ অনুষ্ঠানের শত শত নারী-পুরুষ, শিশু-কিশোর, যুবক ও যুবতীদের সারিবদ্ধভাবে সবাই হাতে নিয়ে গ্রোক্ষ্যং পাড়া সংলগ্ল মাঠে প্রাঙ্গণের সমবেত হয়।

আজ সোমবার (১৫ এপ্রিল) বিকেলে ৫টা দিকে গ্রোক্ষ্যং পাড়া সাংগ্রাই উৎসব উদযাপন কমিটি আহ্বায়ক সাচিংথুই মারমা সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদে সদস্য নাংফ্রা খুমী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোয়াংছড়ি কলেজের অধ্যক্ষ জেরী রোয়ালথান লিয়ান বুইতিং, রোয়াংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিভাগের (আইসিটি) প্রভাষক উথোয়াইপ্রু মারমা, ইতিহাস বিভাগের প্রভাষক মংচসিং মারমা, সাবেক ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা, হাইনুমং মারমা।

এসময় মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবের প্রধান আকর্ষণ জলকেলি উৎসব শুরুতে প্রধান অতিথি নাংফ্রা খুমী জলকেলি অনুষ্ঠানটি উদ্বোধন করেন। উদ্বোধনী পরপরে তরুণ-তরুণীরা মেতে উঠেন আনন্দ-উল্লাসে। আনন্দ ভাগাভাগি করতে দূর দুরান্ত থেকে ছুটে আসে তরুণ-তরূণীরা। এদিনে নিজস্ব ঐতিহ্যবাহী থামি, লুঙ্গি রঙবেরঙে পরিধান করে মৈত্রী পানি বর্ষণে মেতে উঠেন সকলেই।

আরও পড়ুন