
কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট( বিএসপিআই) এর সিভিল উড মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএসপিআই এর অধ্যক্ষ আশুতোষ নাথ। বিএসপিআই এর নন টেক বিভাগের বিভাগীয় প্রধান পলাশ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আ’লীগ এর সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী থয়ন কুমার ত্রিপুরা, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, মহিলা সাংসদের কাপ্তাই প্রতিনিধি ইব্রাহিম খলিল।
আলোচনার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই এর সহকারী তথ্য কর্মকর্তা মো: হারুন। এর আগে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে তথ্য চিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় বিএসপিআই এর বিভাগীয় প্রধানগন,বিভিন্ন বিভাগের শিক্ষার্থী,সরকারি কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


