সভাপতি সম্পদ বড়ুয়া, সম্পাদক প্রজ্ঞাসার বড়ুয়া পাপন, অর্থ সম্পাদক মিতুন কুমার বড়ুয়া

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার-এর দ্বিবার্ষিক নবগঠিত কমিটি গঠন

বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের দ্বিবার্ষিক নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।

NewsDetails_03

শনিবার (০৯ মে) সকালে বিহারের সভাকক্ষে আহ্বায়ক কমিটির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে শিক্ষক সম্পদ বড়ুয়া, সাধারণ সম্পাদক হিসেবে প্রজ্ঞাসার বড়ুয়া পাপন এবং অর্থ সম্পাদক হিসেবে মিতুন কুমার বড়ুয়াকে নির্বাচিত করা হয়। সভায় আহ্বায়ক কমিটি নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করে।
এসময় বিহারের দায়ক আনাধি রঞ্জন বড়ুয়া, কমলেন্দু বিকাশ বড়ুয়া, হিতোষময় বড়ুয়া, জয়দত্ত বড়ুয়া, সুগত প্রিয় বড়ুয়া, জয়সেন বড়ুয়া, সাধন বড়ুয়া, আহ্বায়ক কমিটির আহ্বায়ক অসীম বড়ুয়া, সদস্য দিলীপ কুমার বড়ুয়া, সদস্য সম্পদ বড়ুয়া, সদস্য রুপন বড়ুয়া, সদস্য সজিব বড়ুয়া, সাবেক সহ-সভাপতি মদন কুমার বড়ুয়া, করুনা বড়ুয়া, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক রাহুল বড়ুয়া ছোটন, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক মিতুন কুমার বড়ুয়াসহ বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।

সভায় নবগঠিত কমিটির সভাপতি শিক্ষক সম্পদ বড়ুয়া বলেন, “আমরা বিহারের সাবেক পরিচালনা কমিটির সকলকে নিয়ে নতুন কমিটি গঠন করে বিহারের সার্বিক উন্নয়নে কাজ করে যাবো।”

আরও পড়ুন