সশস্ত্র সন্ত্রাসীদের বেপরোয়া চাঁদাবাজি বন্ধে বান্দরবানে মানববন্ধন
পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে বান্দরবান প্রেস ক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে সক্রিয় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও নির্বিচারে হত্যাকান্ডের পরিমান দিনদিন বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন নামে প্রতিদিন বিভিন্ন চাঁদাবাজ গ্রæপ সৃষ্টি হচ্ছে আর তারা পার্বত্য এলাকায় সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, শ্রমিক, ঠিকাদারসহ নিরীহ কৃষককে অপহরণ করছে আর মুত্তিপণ আদায় করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করছে। এসময় বক্তারা আরো বলেন, দিনদিন পার্বত্য এলাকায় সশস্ত্র সন্ত্রাসী গ্রæপ গুলো বেপরোয়া হয়ে ওঠছে, আর চাঁদাবাজির পরিমান বৃদ্ধি করে সাধারণ জনগণের জীবন দুবির্ষহ করে তুলছে।

এসময় বক্তারা পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলোর বেপরোয়া চাঁদাবাজি, অপহরণ, গুম ও নির্বিচারে হত্যাকান্ড অবিলম্বে বন্ধ এবং পাহাড়ে সার্বিক আইনশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ,বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এসময় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান।
এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মো.নুরুল আলম, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ, বান্দরবান জেলা শাখার সভাপতি মো.আসিফ ইকবালসহ নাগরিক পরিষদ,ছাত্র পরিষদ, যুব পরিষদ এর বিভিন্ন নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


