সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠীর সেবায় নতুন প্রকল্প
বান্দরবানের থানচি উপজেলায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী সেবা পৌঁছে দিতে নতুন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। হেলেন কেলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডং এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তহ্জিংডং এর উপজেলা সমন্বয়কারী থুইসাচিং মারমা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ওয়াহিদ হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স,র (আরএমও) ডা. হাসিফ হোসেন এবং থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
সভায় বক্তারা বলেন, দুর্গম পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠী এখনো শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রাণিসম্পদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা পেতে নানা সমস্যার মুখোমুখি হন। এসব জনগোষ্ঠীর দোরগোড়ায় প্রয়োজনীয় সেবা পৌঁছে দিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল-ফয়সাল বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সরকারি ও বেসরকারি সেবা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রকল্পের সুফল যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় আয়োজকরা জানান, ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবায় প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ’ প্রকল্পের উদ্দেশ্য, সম্ভাব্য কার্যক্রম ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরা হয়। দুর্গম এলাকার জনগোষ্ঠীর প্রয়োজনীয় সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে তা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও প্রকল্পের
স্বাস্থ্য, ৬-৫৯ মাসের অপুষ্টি (SAM,MAM) শিশুদের সেবা প্রদান করানো। পশুপালন ও কৃষি নিয়ে কাজ করানো। সুস্বাস্থ্য পানি সরবরাহ করানো ও স্যানিটেশন স্থাপন করানো উপর আলোচনা করা হয়।
সভায় তজিংডংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।


