প্রতিবারেরমত এবারেও ঈদের ছুটিতে পর্যটক বরণে প্র¯ু‘ত পর্যটন নগরী বান্দরবান। জেলার হোটেল, মোটেল, রিসোর্টগুলোকে নতুনরূপে সাজাতে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ীরা। এবারে সার্বিক পরিস্থিতি ভালো থাকায় ঈদের টানা ছুটিতে বান্দরবানে আশানুরূপ পর্যটকের সমাগম ঘটবে এমনটাই প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী।
টানা বন্ধ এবং পাহাড়ের পরিস্থিতি শান্ত থাকায় এবার ঈদে প্রচুর পর্যটকের সমাগম ঘটবে পর্যটন নগরী বান্দরবানে এই প্রত্যাশায় জেলার হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে সাজসজ্জায় চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। কক্ষ সংস্কার, নতুন সাজসজ্জা, পরিচ্ছন্নতা সবকিছুতেই বাড়তি নজর দিচ্ছেন ব্যবসায়ীরা। সব মিলিয়ে অতিথিদের জন্য আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছে পর্যটন ব্যবসায়ীরা ।
বান্দরবানের ক্লাউডি ইন রির্সোটের সহকারী ম্যানেজার রাফসান চৌধুরী জানান, পবিত্র ঈদুল আযহার ছুটিতে এবার বান্দরবানে প্রচুর পর্যটক আসবে। ইতিমধ্যে ২৮ ও ২৯ তারিখের বুকিং হয়েছে অনেক রুম। ঈদের পরেও অনেকে এসে রুম বুকিং করবে বলে জানান তিনি। রাফসান চৌধুরী আরো জানান, যে কোন বন্ধে বান্দরবানে ভ্রমন আনন্দদায়ক আর এই মৌসুমে কখনো গরম আর কখনো হালকা বৃষ্টিতে ভ্রমন হবে রোমাঞ্চকর।
বান্দরবানের হলি ডে ইন রিসোর্টের স্বত্তাধিকারী মো.জাকির জানান, পর্যটকদের প্রথম পছন্দের স্থান বান্দরবান, আর বান্দরবানকে সুন্দরভাবে সাজিয়ে পর্যটকদের সেবায় আমরা কাজ করছি। এবারের ঈদের ছুটিতে হলি ডে ইন রিসোর্টের বেশিরভাগ রুমের চাহিদা বেড়েছে মন্তব্য করে তিনি জানান এবার এই ছুটিতে আমরা ভালো ব্যবসা করতে পারবো আর পর্যটকরাও বান্দরবান ঘুরে আরো আনন্দিত হবে।
এদিকে পর্যটকদের সেবা দিতে প্রস্তুুত রয়েছে জেলার সকল পর্যটকবাহী যানবাহনগুলো, ইতিমধ্যে অনেক পর্যটকবাহী যানবাহন অগ্রিম বুকিং হয়ে গেছে আর অনেকেই নতুনরুপে পর্যটকবাহী যানবাহনগুলোকে সাজসজ্জার কাজ করছে।

বান্দরবানের পর্যটকবাহী যানবাহনের চালক বাপ্পি বড়ুয়া বলেন, আমাদের প্রায় ৪৫০টি পর্যটকবাহী গাড়ী বান্দরবানে রয়েছে আর এই গাড়ীগুলোর চালকরা খুবই দক্ষ এবং একএকজন চালক একজন গাইডের কাজও দক্ষতার সাথে করে থাকে। তিনি আরো জানান, এবার প্রশাসনের পক্ষ থেকে সকল পর্যটনকেন্দ্র খোলা রাখায় প্রচুর পর্যটক বান্দরবান ভ্রমনে আসবে।
এদিকে এবারের ঈদুল আযহা উপলক্ষ্যে জেলায় আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সকলে মিলে কাজ করছে আর এই ছুটিতে বান্দরবান ভ্রমন পর্যটকদের জন্য আরো আনন্দদায়ক হবে বলে জানান বান্দরবান হোটেল মোটেল মালিক সমিতি ও পুলিশের কর্মকর্তারা।
বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন জানান, আমরা বান্দরবানের ৭উপজেলার সকল হোটেল-মোটেল ও রির্সোটগুলোর মালিকদের সমন্ধয় করে কাজ করে যাচ্ছি। পর্যটকরা যাতে বান্দরবান ভ্রমন করে আনন্দ উপভোগ করতে পারে সেটাই আমাদের লক্ষ্য।
তিনি আরো জানান, পবিত্র ঈদুল আযহার ছুটি উপলক্ষ্যে এখন বান্দরবানের প্রায় হোটেল মোটেল বুকিং হচ্ছে এবং ঈদের ছুটির পর পর্যটক আরো বাড়বে। বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন আরো জানান, ঈদের এবারের ছুটিতে পর্যটকদের বিনোদনের মাত্রা আরো বাড়িয়ে দিতে বান্দরবান জেলা প্রশাসন পরিচালিত মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্র একদিনের জন্য সকলের প্রবেশ মুল্য ছাড় করে দিয়েছে জেলা প্রশাসন, আর এতে পর্যটকদের পদচারণায় আবারও মুখর হয়ে উঠবে পর্যটন নগরী বান্দরবান এমনটাই প্রত্যাশা সবার।
বান্দরবানের পুলিশ সুপার মো:ওহাবুল ইসলাম খন্দকার জানান, বান্দরবানের নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো আর পর্যটকদের নিরাপত্তায় এখানে ট্যুরিষ্ট পুলিশ ও জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।



